| |
|
|
| |
|
| গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান |
|
|
|
|
| |
|
|
| |
১[
বিসমিল্লাহির-রহমানির রহিম
|
| |
(দয়াময়, পরম দয়ালু, আল্লাহের নামে)]
প্রস্তাবনা
আমরা, বাংলাদেশের জনগণ, ১৯৭১ খ্রীষ্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া
২[
জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধের] মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি;
৩[
আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় স্বাধীনতার জন্য যুদ্ধে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল সর্বশক্তিমান আল্লাহের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক সুবিচারের সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে;]
আমরা আরও অঙ্গীকার করিতেছি যে, আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা- যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে;
আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা-আকাঙ্খার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেইজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ন রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান আমাদের পবিত্র কর্তব্য;
এতদ্বারা আমাদের এই গণপরিষদে, অদ্য তের শত ঊনআশী বঙ্গাব্দের কার্তিক মাসের আঠারো তারিখ, মোতাবেক ঊনিশ শত বাহাত্তর খ্রীষ্টাব্দের নভেম্বর মাসের চার তারিখে, আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম।
|
| |
| সূচী |
|
| ধারাসমূহ |
| |
|
প্রথম ভাগ প্রজাতন্ত্র |
| ১৷ প্রজাতন্ত্র |
| ২৷ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা |
| ২ক৷ রাষ্ট্রধর্ম |
| ৩৷ রাষ্ট্রভাষা |
| ৪৷ জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক |
| ৪ক৷ প্রতিকৃতি |
| ৫৷ রাজধানী |
| ৬৷ নাগরিকত্ব |
| ৭৷ সংবিধানের প্রাধান্য |
দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি |
| ৮৷ মূলনীতিসমূহ |
| ৯৷ স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন |
| ১০৷ জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহণ |
| ১১৷ গণতন্ত্র ও মানবাধিকার |
| ১২৷ [বিলুপ্ত] |
| ১৩৷ মালিকানার নীতি |
| ১৪৷ কৃষক ও শ্রমিকের মুক্তি |
| ১৫৷ মৌলিক প্রয়োজনের ব্যবস্থা |
| ১৬৷ গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব |
| ১৭৷ অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা |
| ১৮৷ জনস্বাস্থ্য ও নৈতিকতা |
| ১৯৷ সুযোগের সমতা |
| ২০৷ অধিকার ও কর্তব্য-রূপে কর্ম |
| ২১৷ নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য |
| ২২৷ নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ |
| ২৩৷ জাতীয় সংস্কৃতি |
| ২৪৷ জাতীয় স্মৃতিনিদর্শন, প্রভৃতি |
| ২৫৷ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন |
তৃতীয় ভাগ মৌলিক অধিকার |
| ২৬। মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল |
| ২৭। আইনের দৃষ্টিতে সমতা |
| ২৮। ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য |
| ২৯। সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা |
| ৩০। বিদেশী, খেতাব, প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ |
| ৩১। আইনের আশ্রয়-লাভের অধিকার |
| ৩২। জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকাররক্ষণ |
| ৩৩। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ |
| ৩৪। জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ |
| ৩৫। বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ |
| ৩৬। চলাফেরার স্বাধীনতা |
| ৩৭। সমাবেশের স্বাধীনতা |
| ৩৮। সংগঠনের স্বাধীনতা |
| ৩৯। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা |
| ৪০। পেশা বা বৃত্তির স্বাধীনতা |
| ৪১। ধর্মীয় স্বাধীনতা |
| ৪২। সম্পত্তির অধিকার |
| ৪৩। গৃহ ও যোগাযোগের রক্ষণ |
| ৪৪। মৌলিক অধিকার বলবৎকরণ |
| ৪৫। শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন |
| ৪৬। দায়মুক্তি-বিধানের ক্ষমতা |
| ৪৭। কতিপয় আইনের হেফাজত |
| ৪৭ক। সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা |
চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ |
৪ ১ম পরিচ্ছেদ রাষ্ট্রপতি |
| ৪৮। রাষ্ট্রপতি |
| ৪৯। ক্ষমা প্রদর্শনের অধিকার |
| ৫০। রাষ্ট্রপতি-পদের মেয়াদ |
| ৫১। রাষ্ট্রপতির দায়মুক্তি |
| ৫২। রাষ্ট্রপতির অভিশংসন |
| ৫৩। অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ |
| ৫৪। অনুপস্থিতি প্রভৃতির-কালে রাষ্ট্রপতি-পদে স্পীকার |
২য় পরিচ্ছেদ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা |
| ৫৫। মন্ত্রিসভা |
| ৫৬। মন্ত্রিগণ |
| ৫৭। প্রধানমন্ত্রীর পদের মেয়াদ |
| ৫৮। অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ |
| ৫৮ক। পরিচ্ছেদের প্রয়োগ |
৫ ২ক পরিচ্ছেদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার |
| ৫৮খ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার |
| ৫৮গ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের গঠন, উপদেষ্টাগণের নিয়োগ ইত্যাদি |
| ৫৮ঘ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কার্যাবলী |
| ৫৮ঙ। সংবিধানের কতিপয় বিধানের অকার্যকরতা |
৩য় পরিচ্ছেদ স্থানীয় শাসন |
| ৫৯। স্থানীয় শাসন |
| ৬০। স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা |
৪র্থ পরিচ্ছেদ প্রতিরক্ষা কর্মবিভাগ |
| ৬১। সর্বাধিনায়কতা |
| ৬২। প্রতিরক্ষা কর্মবিভাগে ভর্তি প্রভৃতি |
| ৬৩। যুদ্ধ |
৫ম পরিচ্ছেদ অ্যাটর্ণি -জেনারেল |
| ৬৪। অ্যাটর্ণি-জেনারেল |
পঞ্চম ভাগ আইনসভা |
১ম পরিচ্ছেদ সংসদ |
| ৬৫। সংসদ-প্রতিষ্ঠা |
| ৬৬। সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা |
| ৬৭। সদস্যদের আসন শূন্য হওয়া |
| ৬৮। সংসদ-সদস্যদের [পারিশ্রমিক] প্রভৃতি |
| ৬৯। শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোট দান করিলে সদস্যের অর্থদন্ড |
| ৭০। পদত্যাগ ইত্যাদি কারণে আসন শূন্য হওয়া |
| ৭১। দ্বৈত-সদস্যতায় বাধা |
| ৭২। সংসদের অধিবেশন |
| ৭৩। সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী |
| ৭৩ক। সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার |
| ৭৪। স্পীকার ও ডেপুটি স্পীকার |
| ৭৫। কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি |
| ৭৬। সংসদের স্থায়ী কমিটিসমূহ |
| ৭৭। ন্যায়পাল |
| ৭৮। সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি |
| ৭৯। সংসদ-সচিবালয় |
২য় পরিচ্ছেদ আইন প্রনয়ন ও অর্থসংক্রান্ত পদ্ধতি |
| ৮০। আইন প্রণয়ন পদ্ধতি |
| ৮১। অর্থবিল |
| ৮২। আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ |
| ৮৩। সংসদের আইন ব্যতীত করারোপে বাধা |
| ৮৪। সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারী হিসাব |
| ৮৫। সরকারী অর্থের নিয়ন্ত্রণ |
| ৮৬। প্রজাতন্ত্রের সরকারী হিসাবে প্রদেয় অর্থ |
| ৮৭। বার্ষিক আর্থিক বিবৃতি |
| ৮৮। সংযুক্ত তহবিলের উপর দায় |
| ৮৯। বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি |
| ৯০। নির্দিষ্টকরণ আইন |
| ৯১। সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী |
| ৯২। হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট |
| ৯২ক। [বিলুপ্ত] |
৩য় পরিচ্ছেদ অধ্যাদেশপ্রণয়ন-ক্ষমতা |
| ৯৩। অধ্যাদেশপ্রণয়ন-ক্ষমতা |
ষষ্ঠ ভাগ বিচারবিভাগ |
১ম পরিচ্ছেদ সুপ্রীম কোর্ট |
| ৯৪। সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা |
| ৯৫। বিচারক নিয়োগ |
| ৯৬। বিচারকের পদের মেয়াদ |
| ৯৭। অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ |
| ৯৮। সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ |
| ৯৯। বিচারকগণের অক্ষমতা |
| ১০০। সুপ্রীম কোর্টের আসন |
| ১০১। হাইকোর্ট বিভাগের এখতিয়ার |
| ১০২। কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা |
| ১০৩। আপীল বিভাগের এখতিয়ার |
| ১০৪। আপীল বিভাগের পরোয়ানা জারী ও নির্বাহ |
| ১০৫। আপীল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা |
| ১০৬। সুপ্রীম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার |
| ১০৭। সুপ্রীম কোর্টের বিধি-প্রণয়ন-ক্ষমতা |
| ১০৮। "কোর্ট অব রেকর্ড" রূপে সুপ্রীম কোর্ট |
| ১০৯। আদালতসমূহের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ |
| ১১০। অধস্তন আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর |
| ১১১। সুপ্রীম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা |
| ১১২। সুপ্রীম কোর্টের সহায়তা |
| ১১৩। সুপ্রীম কোর্টের কর্মচারীগণ |
২য় পরিচ্ছেদ অধস্তন আদালত |
| ১১৪। অধস্তন আদালত-সমূহ প্রতিষ্ঠা |
| ১১৫। অধস্তন আদালতে নিয়োগ |
| ১১৬। অধস্তন আদালতসমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা |
| ১১৬ক। বিচারবিভাগীয় কর্মচারীগণ বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন |
৩য় পরিচ্ছেদ প্রশাসনিক ট্রাইব্যুনাল |
| ১১৭। প্রশাসনিক ট্রাইব্যুনালসমূহ |
ষষ্ঠ ক ভাগ জাতীয় দল- [বিলুপ্ত] |
|
|
| [বিলুপ্ত] |
সপ্তম ভাগ নির্বাচন |
| ১১৮। নির্বাচন কমিশন প্রতিষ্ঠা |
| ১১৯। নির্বাচন কমিশনের দায়িত্ব |
| ১২০। নির্বাচন কমিশনের কর্মচারীগণ |
| ১২১। প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা |
| ১২২। ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা |
| ১২৩। নির্বাচন-অনুষ্ঠানের সময় |
| ১২৪। নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা |
| ১২৫। নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা |
| ১২৬। নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তাদান |
অষ্টম ভাগ মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক |
| ১২৭। মহা হিসাব-নিরীক্ষক পদের প্রতিষ্ঠা |
| ১২৮। মহা-হিসাব নিরীক্ষকের দায়িত্ব |
| ১২৯। মহা হিসাব-নিরীক্ষকের কর্মের মেয়াদ |
| ১৩০। অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষক |
| ১৩১। প্রজাতন্ত্রের হিসাব-রক্ষার আকার ও পদ্ধতি |
| ১৩২। সংসদে মহা হিসাব-নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন |
নবম ভাগ বাংলাদেশের কর্মবিভাগ |
১ম পরিচ্ছেদ কর্মবিভাগ |
| ১৩৩। নিয়োগ ও কর্মের শর্তাবলী |
| ১৩৪। কর্মের মেয়াদ |
| ১৩৫। অসামরিক সরকারী কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি |
| ১৩৬। কর্মবিভাগ-পুনর্গঠন |
২য় পরিচ্ছেদ সরকারী কর্ম কমিশন |
| ১৩৭। কমিশন-প্রতিষ্ঠা |
| ১৩৮। সদস্য-নিয়োগ |
| ১৩৯। পদের মেয়াদ |
| ১৪০। কমিশনের দায়িত্ব |
| ১৪১। বার্ষিক রিপোর্ট |
৬ নবম-ক ভাগ জরুরী বিধানাবলী |
|
|
| ১৪১ক। জরুরী-অবস্থা ঘোষণা |
| ১৪১খ। জরুরী-অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ |
| ১৪১গ। জরুরী-অবস্থার সময় মৌলিক অধিকারসমূহ স্থগিতকরণ |
দশম ভাগ সংবিধান-সংশোধন |
| ১৪২। সংবিধানের বিধান [সংশোধনের] ক্ষমতা |
একাদশ ভাগ বিবিধ |
| ১৪৩। প্রজাতন্ত্রের সম্পত্তি |
| ১৪৪। সম্পত্তি ও কারবার প্রভৃতি-প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব |
| ১৪৫। চুক্তি ও দলিল |
| ১৪৫ক। আন্তর্জাতিক চুক্তি |
| ১৪৬। বাংলাদেশের নামে মামলা |
| ১৪৭। কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি |
| ১৪৮। পদের শপথ |
| ১৪৯। প্রচলিত আইনের হেফাজত |
| ১৫০। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী |
| ১৫১। রহিতকরণ |
| ১৫২। ব্যাখ্যা |
| ১৫৩। প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ |
তফসিল
|
| |
|
|
 |
| Copyright®2008, Ministry of Law, Justice and Parliamentary Affairs |
|
|
|
|
|
|
|